ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের প্রার্থিতা বাতিলকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ ও ‘অন্যায়’ বলে অভিযোগ করেছেন কক্সবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে থাকা ফ্যাসিবাদী সরকারের দোসরদের প্রভাবেই তাঁর মনোনয়নপত্র বাতিল হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় কক্সবাজারের এক স্থানীয় মিলনায়তনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে ড. আযাদ এসব অভিযোগ করেন। হামিদুর রহমান আযাদ, প্রার্থিতা বাতিলের ঘোষণায় উপস্থিত কিছু সরকারি কর্মকর্তা হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, যা প্রশাসনের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে। তিনি আরো বলেন, […]