ভারতের কাশ্মীরে ভ্রমণে গিয়ে বোটে অগ্নিদুর্ঘটনায় প্রাণ হারানোর একমাস ১২দিন পর দেহাবশেষ হয়ে ফিরে এল গণপূর্ত চট্টগ্রাম বিভাগের সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার ইমন দাশ গুপ্ত (৩৪) ও গর্ণপূর্ত বিভাগের ঠিকাদার মাঈনুদ্দিন চৌধুরী (৪০)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডিএনএ টেস্টের মাধ্যমে নিশ্চিত হয়ে শনিবার (২৩ ডিসেম্বর) দুইজনের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। শনিবার বিকালে তাদের মরদেহবাহী অ্যাম্বুলেন্স রাউজান পৌঁছালে স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠে পরিবেশ। এর আগে, গত ৩ নভেম্বর অনিন্দ্য, ইমন ও মাঈনুদ্দিন ভারতের উদ্দেশে রওনা হন। […]