চট্টগ্রামের আনোয়ারায় মৎস্য আড়তে সরকার নিষিদ্ধ ৩ মণ পিরানহা মাছ জব্দ করা হয়েছে। পরে ওই মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ভোরে উপজেলার কালাবিবির দিঘির মোড় মৎস্য আড়তে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইশতিয়াক ইমন। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক ও মেরিন ফিসারিজ অফিসার মো. হুজ্জাতুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পিরনহা মাছ বিক্রির দায়ে কুমিল্লাহ দাউদকান্দি এলাকার মো. নাজমুল নামে এক গাড়ি চালক ও চালানদার মোহাম্মদ […]