‘বাবা কোন মার্কায় ভোট দেবেন?’ বাবার কাছে বার বার প্রশ্নটা করে যাচ্ছে ৭ বছর বয়সী ছেলে। কিন্তু বাবার মুখে কোন উত্তর মিলছে না। পাশের সিটে মধ্যবয়সী দুই ব্যক্তিও ভোটের আলোচনায় সরব। ভোটের পরিবেশ, ভাঙচুর ও সহিংসতা নিয়ে চলছে নানা আলোচনা-বিশ্লেষণ। গতকাল শনিবার সকাল ১১টায় বাঁশখালী যাওয়ার পথে বাসে চলছিল এসব আলোচনা। পাশাপাশি সিটে বসে দীর্ঘক্ষণ কথা হয় মাওলানা আবুল কাসেমের সঙ্গে। তিনি ফটিকছড়ির বিবিরহাট এলাকার একটি মসজিদে ইমামতি করেন। তিনি জানান, ভোট দিতে বাড়ি যাবেন না। ভোটের পরিবেশ […]