দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের ভোটগ্রহণ নির্ধারিত সময়ে শুরু হলেও ভোটার উপস্থিতি কম দেখা গেছে। রবিবার (৭ জানুয়ারি) চট্টগ্রাম-১৬ আসনের বেশকয়েকটি কেন্দ্রে ঘুরে এমন চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, সকাল ৮টা থেকে কয়েকজন ভোটারকে আসতে দেখা গেছে। এছাড়া ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও আনসার সদস্য মোতায়েন রয়েছে। দক্ষিণ শেখেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রবিন সাহা বলেন, ‘সকাল ৮টায় শুরু হওয়া ভোটে ১ ঘন্টায় ১০টি বুথে ভোট পরেছে ১৭টি। ভোটগ্রহণ চলছে। […]