প্রাইভেটকারে ভাঙা পেনাসনিক ভিডিও ক্যামেরা, চ্যানেল সংগ্রামী ৭১, সিটি প্লাস ২৪ এর স্টিকার সম্বলিত দুটি মাইক্রোফোন নিয়ে ইটভাটায় চাঁদাবাজির সময় তিন ভুয়া সাংবাদিককে আটক করে পুলিশে দিয়েছেন ইটভাটার মালিকেরা। গত তিনদিন ধরে রাউজান উপজেলার বৃন্দাবন, মেলুয়া ও রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন ইটভাটায় চাঁদাবাজি করছিল তারা। সর্বশেষ রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের একটি ইটভাটায় চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েন তারা। বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড থেকে তাদের ধরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক করে […]