কক্সবাজারের চকরিয়ার আলোচিত ইউপি চেয়ারম্যান নবী হোছাইনকে গ্রেপ্তার করতে গিয়ে সন্ত্রাসী হামলায় পুলিশের চার সদস্য আহত হয়েছেন। এতে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় চেয়ারম্যানসহ ২৪ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতসহ ৮৪ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। গ্রেপ্তাররা হল- চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কোরালখালী এলাকার টুক্কু মিয়ার ছেলে মো. আরমান হোসেন (১৯) ও মোস্তফা কামাল (২৫), একই ওয়ার্ডের মৃত সোনা মিয়ার ছেলে আমির হোসেন (৪৫), ৮ নম্বর ওয়ার্ডের বিএমচর এলাকার মোজাম্মেল হকের ছেলে নুরশেদুল […]