কক্সবাজার সুগন্ধা পয়েন্টের হোটেল সি-গাল থেকে গাজী এম শওকত হাসান (৫০) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে ওই হোটেলের ৩০৮ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জানা যায়, এম শওকত হাসান চবির আইন বিভাগের ৩য় ব্যাচের শিক্ষার্থী। তিনি সিটি ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (হেড অব লিগ্যাল) এবং সুপ্রিম কোর্টের আইনজীবী। আজ শুক্রবার সকালে কোম্পানির মিটিংয়ে কক্সবাজারে অবস্থানকালে স্ট্রোক করে ইন্তেকাল করেন তিনি। ট্যুরিস্ট পুলিশের তথ্যসূত্রে […]