রাঙামাটিতে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে সেটি পাহাড়ের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পর আরও ২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের একজন হলেন মো. হানিফ। তাৎক্ষণিকভাবে বাকি দুই জনের নাম জানা যায়নি। আহতরা হলেন- সৈকত চাকমা, অটোরিকশাচালক মো. নুরুল আমিন। এর মধ্যে নুরুল আমিনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে জেলার কাউখালী উপজেলা সাপছড়ি কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক […]