একদিন আগে জাতীয় গণিত উৎসব-২০২৩ এর সেরা বিজয়ী হয়েছে মো. ওমর সালেহিন (২৪)। রবিবার ভোরে ঢাকা থেকে ফিরে নিজবাড়ি কাপ্তাইয়ে। সেখান থেকে সে যায় রাঙামাটিতে। ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেল গণিত উৎসবের সেরা বিজয়ী সালেহিন। রবিবার (৩ মার্চ) বিকাল ৩টায় উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের সাফছড়ি নামক এলাকায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে তার মৃত্যু হয়। তার সাথে থাকা আরো দুই বন্ধু মুকুল চন্দ্র তনচংগ্যা ও মো. শামীম গুরুতর আহত হয়েছে। রাঙামাটি সরকারি কলেজের গনিত বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ওমর সালেহিন। সে […]