চট্টগ্রাম বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মো. রেজাউল করিম চৌধুরী অটোরিকশা প্রতীকে ৩ হাজার ৬০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। শনিবার (৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা পরিষদ হলরুমে বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হারুন মোল্লা বাহারছড়া ইউনিয়নের উপ-নির্বাচনের চেয়ারম্যান পদে ফলাফল ঘোষণা করেন। ঘোষণার ফলাফল অনুযায়ী দেখা যায়, বেসরকারিভাবে নির্বাচিত মো. রেজাউল করিম চৌধুরী প্রকাশ ইউনুছ মুন্সি (অটোরিকশা) প্রাপ্ত ভোট ৩৬০৪, নিকটতম প্রতিদ্বন্দ্বি হলেন- দেলোয়ার আজিম (টেলিফোন) প্রাপ্ত ভোট ৩৫৩২, জসিম উদ্দিন চৌধুরী খোকন (আনারস) প্রাপ্ত […]