‘আঁর হুতে আঁতুন কথা লুআইছে, হরযে আঁর ফোনে এমবি নাই আঁই ১৫- ২০ দিন কথা কইতাম হাইরতাম ন, তোঁয়ার ওষুধ আব্বার আতায় আনাইয়ো’- এটাই ছিল মায়ের সাথে সোমালিয়া জলদস্যুদের হাতে অপহৃত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর ফায়ারম্যান মোশারফ হোসেন শাকিলের (২৪) শেষ কথা। বৃহস্পতিবার (১৪ মার্চ) শাকিলের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়- মা আনোয়ারা বেগম এসব বলে কান্না করছেন। আনোয়ারা বেগম কান্না করতে করতে বলেন, ‘তোমরা আমার আদরের ছোট ছেলেকে আমার বুকে ফিরিয়ে দাও। কর্তৃপক্ষ ও সরকারের কাছে আমার অনুরোধ আমার […]