চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় চাঁদা না দেওয়ায় একটি এগ্রো খামারে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় খামারের দায়িত্বে থাকা তিনজন আহত হয়। আহতরা হলেন- মোহাম্মাদ মুন্না (২৫), নুরুল ইসলাম (২৩) ও মোহাম্মদ কামাল (৪৫)। সোমবার (১৮ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার পুরানগড় ইউনিয়নে ২ নম্বর ওয়ার্ড বৈতারণী গ্রিন ওয়ার্ল্ড এগ্রো খামারে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের ধাওয়ার মুখে তিনটি মোটরসাইকেল ফেলে পালায় সন্ত্রাসীরা। এসময় ফেলে যাওয়া মোটরসাইকেল তিনটি পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এদিকে ঘটনায় জড়িত সন্দেহে মংশি মারমা (২৭) […]