কক্সবাজারের চকরিয়ায় সড়কে ব্যারিকেড দিয়ে চাঁন্দের গাড়ির (জিপ গাড়ি) যাত্রীদের নগদ টাকা, মোবাইল-ল্যাপটপ লুট করে নিয়ে গেছে সশস্ত্র ডাকাতরা। এ সময় ওই গাড়ির চালক-হেলপার ও যাত্রীদের মারধর করে ডাকাতরা। সোমবার (৮ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে চকরিয়া-লামা-আলীকদম সড়কের চকরিয়া সীমান্তের ফাঁসিয়াখালীর এলাকায় এই ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার রাত ৯টার দিকে আলীকদম থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসে একটি জিপ গাড়ি। ওই গাড়িতে সাধারণ যাত্রী ছাড়াও বেশ কয়েকজন ব্যবসায়ী ছিল। জিপ গাড়িটি চকরিয়া-লামার সীমান্তবর্তী ব্রিজ পার হয়ে […]