চট্টগ্রামের রাউজানের হলদিয়া ইউনিয়নের পাহাড়ি টিলা থেকে নিজাম উদ্দিন (৪৮) নামে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২১ এপ্রিল) দুপুর ১টায় রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বানারসপুর টিলা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নিজাম উদ্দীন নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার হরণি ইউনিয়নের ভূঞাচর মোহাম্মদপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে। দীর্ঘ ২০-২৫ বছর ধরে হলদিয়া ইউনিয়নের ফকিরটিলা এলাকায় বসবাস করে দিনমজুরের কাজ করতেন বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য মো. ফিরোজ। রাউজান থানার উপ-পরিদর্শক (এসআই) মোসলেম উদ্দিন […]