মিয়ানমারের রাখাইনে বিদ্রোহী সশস্ত্র গ্রুপের ছোঁড়া একটি গুলি আবারও টেকনাফে এসে পড়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১০ টায় টেকনাফের হ্নীলা জাদিমুড়া ক্যাম্প ইনচার্জ (সিআইসি) অফিসের জানালায় এসে গুলিটি পড়ে। হ্নীলা জাদিমুড়া ক্যাম্প-২৭ মাঝি নুর আহমদ বলেন, ‘মিয়ানমার সীমান্তের ওপারে গোলাগুলি থেকে এপারের ক্যাম্প-২৭ সিআইসি অফিসের জানালায় একটি গুলি এসে পড়ে ছিদ্র হয়ে যায়। খবর পেয়ে আমরা সেখানে গিয়ে বিষয়টি দেখে ক্যাম্পের দায়িত্বরত সিআইসিকে অবগত করি। এর আগেও মিয়ানমার রাখাইনের সংঘাত থেকে ঘুমধুম-উখিয়া ও টেকনাফ সীমান্তে এসে পড়েছিল […]