টেকনাফের বাহারছড়া শীলখালী এলাকায় অভিযান চালিয়ে অপহরণ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৭ এপ্রিল) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- উত্তর শীলখালী গ্রামের মৃত অলী চাঁনের ছেলে বাহাদুর (২৮) ও একই গ্রামের মোজাহেরুল ইসলাম প্রকাশ গুরুতাইন্না মাইজ্জার ছেলে বাবুল্যা (৩২)। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি জানান, আজ ভোরে বাহারছড়া শীলখালী এলাকায় অভিযান চালিয়ে অপহরণ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা টেকনাফের বিভিন্ন স্থান থেকে মানুষ অপহরণ করে পাহাড়ে নিয়ে […]