১৯৯১ সালের ২৯ এপ্রিলের প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে বাঁশখালীর উপকূলীয় এলাকা ধ্বংসপ্রাপ্ত হয় এবং প্রায় ৪০ হাজার মানুষ মৃত্যুকোলে ঢলে পড়ে। সেই ভয়ংকর দিবসটি স্মরণে সোমবার (২৯ এপ্রিল) বাঁশখালীতে আবদুল মাবুদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চাঁদপুর কিউ.এইচ.আর.ডি.ইউ. সিনিয়র মাদ্রাসা’র হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবু নাছেরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও আব্দুল মাবুদ স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলম। […]