কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক এমপি জাফর আলমের নেতৃত্বে মোহাম্মদ উল্লাহ নামে এক সাংবাদিকের উপর সশস্ত্র সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে চকরিয়া থানার অদূরে এই হামলার ঘটনা ঘটে বলে জানা যায়। আহত সাংবাদিক মোহাম্মদ উল্লাহ চকরিয়া প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিনের ইনানী প্রতিনিধি। জানা যায়, উপজেলা নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন সাংবাদিক মোহাম্মদ উল্লাহ। চেয়ারম্যান পদপ্রার্থী জাফর আলমের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসী […]