কক্সবাজারের টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে জাফর আহমদ ও তার ছেলে দিদার মিয়া চেয়ারম্যান পদের জন্য লড়বেন। রবিবার (৫ মে) যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (চট্টগ্রাম) নাসির উদ্দিন পাটোয়ারি। জাফর আহমদ টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। এদিকে, একই পদে বাবা ও ছেলের প্রার্থিতা নিয়ে টেকনাফবাসীর মধ্যে কৌতুহল সৃষ্টি হয়েছে। বাবা-ছেলের ভোটযুদ্ধ নাকি, বাবার হয়ে ছেলে ডামি প্রার্থী তা নিয়ে চলছে ভোটারদের মধ্যে আলোচনা। বাবা-ছেলের প্রার্থিতা প্রসঙ্গে টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ […]