কক্সবাজারের টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকা থেকে চার কোটি টাকার ইয়াবাসহ মো. রিয়াজ উদ্দিন (১৪) নামে এক কিশোরকে আটক করেছে র্যাব-১৫। উদ্ধার ইয়াবার পরিমাণ ১ লাখ ৩০ হাজার। রবিবার (২৩ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় আরও একজন মাদককারবারি পালিয়ে যায়। সোমবার র্যাব-১৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। আটক মো. রিয়াজ উদ্দিন ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড লম্বাবিল এলাকার আব্দুর রশিদের ছেলে। বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৫ এর সিনিয়র […]