চট্টগ্রামের হাটহাজারী মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রে এবি ব্যাংকের বাৎসরিক অস্ত্র পরীক্ষা করতে গিয়ে মিস ফায়ারে গুলিবিদ্ধ হয়েছেন এলাকার দুই ব্যবসায়ী। সোমবার (২৫ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। আহত দু’জন মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের সামনের দোকানদার। স্থানীয় ও মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্র সূত্রে জানা যায়, মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের উক্ত ব্যাংকের পিছনের খোলা জায়গায় দাঁড়িয়ে গুলি ভর্তি শর্টগান পরীক্ষা করা হচ্ছিল। হঠাৎ ছরা গুলি এসে সামনের দোকানের দুই ব্যবসায়ীর গায়ে লাগে। গুলিতে আহতরা হল- উত্তর বুড়িশ্চর ফতেহ মোহাম্মদ […]