কক্সবাজারের চকরিয়ায় সালিশি বৈঠকের নোটিশ দিয়ে পরিষদ কার্যালয়ে ডেকে নিয়ে মধ্যযুগীয় কায়দায় মারধর ও হামলার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারদের বিরুদ্ধে। শুক্রবার ( ২৮ জুন) বিকেলে এই অভিযোগে বরইতলী একতা বাজারে বিচার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। অভিযুক্তরা হলেন- বরইতলী ইউপি চেয়ারম্যান সালেকুজ্জামান, দুই ইউপি সদস্য আলমগীর, নাসিম হেজাজী, অফিস সহকারী মহসিন রিমন ও গ্রাম-পুলিশ রিদুয়ান। এছাড়া অজ্ঞাতনামা আরও ৫-৬ জনের নামে আদালতে মামলা দায়ের করেছে স্থানীয় পহর চাঁদা এলাকার মৃত মোজাফফর আহমদের ছেলে এনামুল হক। এ […]