কক্সবাজারের রামুর বাকঁখালী নদী থেকে ভাসমান অবস্থায় মস্তকবিহীন এক অজ্ঞাতনামা লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। রবিবার (৩০ জুন) দুপুর আড়াইটার দিকে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মধ্যম উমখালী এলাকায় বাঁকখালী নদীতে লাশটি দেখতে পেয়ে এলাকাবাসী স্থানীয় প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিজানুর রহমান, রামু থানার ওসি আবু তাহের দেওয়ান, ওসি তদন্ত ঈমন কান্তি চৌধুরী ও রামু ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ওই স্থান পরিদর্শন করেন। ফায়ার […]