কক্সবাজারের চকরিয়ায় জেল ফেরত আসামির গুলিতে সুমি সুলাতানা (৩৫) নামে এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন। আহত সুমি ওই এলাকার প্রবাসী কামাল উদ্দিনের স্ত্রী। মঙ্গলবার (২ জুলাই) রাত ৮টায় উপজেলার বদরখালী ইউনিয়নের বাজারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, একবছর আগে প্রবাসী কামাল উদ্দিনের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী সুমি সুলতানা বাদী হয়ে একই এলাকার মোজাম্মেল হকের ছেলে মো. বাবুলসহ আরও ৭-৮ জনের বিরুদ্ধে মামলা করে। ওই মামলায় কয়েকজন জেল খেটে জামিনে বের হয়। এর মধ্যে […]