চট্টগ্রামের হাটহাজারী-নাজিরহাট মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজি অটোরিকশার ধাক্কায় এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। বুধবার (১০ জুলাই) দিবাগত রাত দুইটার দিকে সড়কের কাটিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিক্ষক মো. জাফর (৩০) ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউপির বড় বেতুয়া গ্রামের নতুন পাড়া এলাকার বাহারুল আলমের পুত্র এবং ওই এলাকার পশ্চিম হাসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আহতরা হলেন- ঝর্না (২৫), মফিজুর (৬০), সৌরভ (১০) ও আলাউদ্দীন (৫০)। আহত একজনের নাম-পরিচয় পাওয়া […]