দীর্ঘদিন ধরে যানজটে নাকাল কক্সবাজারের পেকুয়াবাসী। সবচেয়ে ভোগান্তি পোহাতে হয় পেকুয়া আলহাজ কবির আহমদ চৌধুরী বাজার হয়ে যাতায়াত করা সাধারণ মানুষের । কোটা সংস্কার দাবি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হাসিনা সরকারের পতনের পর দেশ সংস্কার কাজে নেমে পড়ে ছাত্ররা। তারই ধারাবাহিকতায় আজ বুধবার (৭ আগস্ট) দুপুর থেকে পেকুয়া আলহাজ কবির আহমদ চৌধুরী বাজার ও চৌমুহনী এলাকাকে যানজটমুক্ত করতে দুটি টিমে ভাগ হয়ে কাজে নেমে পড়ে ছাত্ররা। মুহূর্তেই চৌমুহনী ও পেকুয়া বাজারকে যানজটমুক্ত করেন তারা। এ সময় তাদের সহযোগিতায় […]