চট্টগ্রাম রবিবার, ১৫ মার্চ, ২০২৬

জেলা-উপজেলা-গ্রাম

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা থেকে সুপ্রদীপ চাকমাকে অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বান্দরবানের বিভিন্ন পাহাড়ি সম্প্রদায়। মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে ১১টি পাহাড়ি সম্প্রদায়ের নারী-পুরুষ ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী শহরের শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চ চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। এখানে তারা ব্যানার ফেস্টুন নিয়ে প্রতিবাদ জানায়। পরে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বক্তব্য রাখেন- অ্যাডভোকেট উবাথোয়াই মারমা, উকিংওয়াং মারমা, এডিশন চাকমা, উসিংমে, হিরো খেয়াং, বিটন তঞ্চঙ্গ্যা প্রমুখ। সমাবেশে বক্তারা […]

১৩ আগস্ট, ২০২৪ ০৪:০৩:৫৪,