গরু চুরির মিথ্যা অপবাদে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় কক্সবাজারে তীব্র প্রতিবাদ বিক্ষোভ গড়ে তুলেছে গ্রামবাসী। শনিবার (১৭ আগস্ট) ভোরে শহরের ১২ নম্বর ওয়ার্ডের সৈকত পাড়ায় এই নৃশংস ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সাজ্জাদ হোসেন (২১)। ঘটনার প্রতিবাদে কলাতলী ডলফিন মোড়ে স্থানীয়রা রাতেই সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে হাজার হাজার মানুষ এই বিক্ষোভে অংশ নিয়ে দোষীদের বিচারের দাবি জানায়। নিহত সাজ্জাদ হোসেনের পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত শুক্রবার দুপুরে সৈকত পাড়া এলাকার নূর আহমেদ নামে একব্যক্তি সাজ্জাদকে […]