বান্দরবানের লামায় নিখোঁজের তিনদিন পর মো. মকসেদুল হক (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মো. মকসেদুল হক উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের বড় কলারঝিরি পাড়ার মো. খোকা মিয়ার ছেলে। রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালে মাতামুহুরী নদীর চম্পাতলী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, গত শুক্রবার বিকাল ৩টার দিকে মকসেদুল হকসহ তিন যুবক বড় কলারঝিরি থেকে লামা খাল পার হয়ে বাড়ি যাচ্ছিল। এ সময় অপর দুই যুবক সাঁতার কেটে পারে উঠতে পারলেও মকসেদুল হক প্রবল স্রোতের টানে ডুবে যায়। খবর […]