কক্সবাজারের চকরিয়ায় ডাকাতি প্রতিরোধ অভিযানে শহীদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. সাদেককে (৪১) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সদরদপ্তরের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস। তিনি বলেন, সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন হত্যাকাণ্ডের পরবর্তী ছায়াতদন্তসহ ঘাতকদের গ্রেপ্তারের লক্ষ্যে আভিযানিক কার্যক্রম শুরু করে র্যাব। ঘটনার বিষয়ে সেনাবাহিনী বাদী হয়ে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করে। তিনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় র্যাব-১৫ সদর ব্যাটালিয়নের একটি […]