চট্টগ্রামের পটিয়ায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে একটি সিএনজিচালিত অটোরিকশা ধাক্কা দিলে অটোরিকশায় থাকা তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তিরহাট কসাইখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, পটিয়া থানার উপ-পরিদর্শক মো. খায়ের উদ্দিন ভূঁইয়া (৩৪), জুয়েল সরকার (৩২) ও তোয়াই চাক নয়ন (৩৩)। বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যায় চট্টগ্রাম নগর থেকে সিএনজি […]