কক্সবাজারের টেকনাফে সরকার পতনের একদফা দাবিতে গত ৫ আগস্ট আন্দোলনরত ছাত্র-জনতার উপর সশস্ত্র হামলায় দায়েরকৃত তিনটি মামলার এজাহারনামীয় আসামি সালাহ উদ্দিনকে (২৫) গ্রেপ্তার করেছে র্যাব-১৫। সোমবার (২৯ সেপ্টেম্বর) গভীর রাতে কক্সবাজার সদর থানাধীন গুনগাছতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সালাহ উদ্দিন টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড লেঙ্গুরবিল এলাকার জাফর আহমদের ছেলে। র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবুল কালাম চৌধুরী এই তথ্য নিশ্চিত করে জানান, টেকনাফ থানায় […]