চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুইটি হত্যা ও একটি ডাকাতিসহ চাঞ্চল্যকর তিন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আব্দুল কুদ্দুসকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (১৬ মার্চ) নগরীর পাহাড়তলী সিএনজি স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুল কুদ্দুস রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ওস্তাপাড়া এলাকার মৃত হোসেন ওরফে বাচা মিয়ার ছেলে। র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুল কুদ্দুস দীর্ঘদিন ধরে নিজ এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় একটি […]