চট্টগ্রামের মিরসরাইয়ে একটি মুরগির খামার থেকে চার হাজার ডিম ও ৭০টি লেয়ার মুরগি চুরির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ভোরে উপজেলার মিঠানালা ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব মিঠানালা এলাকার মোশাররফ পোল্ট্রি খামারে এ চুরির ঘটনা ঘটে। মোশাররফ পোল্ট্রি খামারের মালিক ফরহাদ মাহমুদ কাউছার বলেন, পাঁচ বছর ধরে আমি পোল্ট্রি খামারের ব্যবসা করে আসছি। বুধবার রাত ১০টায় প্রতিদিনের মতো খামার বন্ধ করে বাইরে থেকে তালা লাগিয়ে বাড়িতে চলে যাই। তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে খামার খুলতে এসে দেখি খামারের […]