চট্টগ্রামের মিরসরাই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জামায়াতের কর্মী সম্মেলনে হামলার ঘটনায় পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল হাসানকে প্রধান আসামি করে ২০ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। শনিবার দিবাগত রাতে মিরসরাই থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। মামলার বাদী মিরসরাই পৌরসভা জামায়াতের আমির শিহাব উদ্দিন। মামলার অন্যান্য আসামিরা হলেন- শাহ আলম (৪৫), বাবুল (২৭), পাভেল (২০), হাসান (২৪), শাহারিয়ার (১৯), রিয়াজ (২৭), তারেক (২৪), মাসুম (২২), মনা (২২), নিনর (৪২), জাহেদ (২৬), আলাউদ্দিন (৩০), সাদ্দাম (২২), শাকিব (২৩), নাহিদ […]