চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় বাচ্চু আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নাজিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সৈয়দ-সৈয়দা স্কুলের দক্ষিণ পাশে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত গৃহবধূ বাড়ি থেকে বিবিরহাটে যাওয়ার উদ্দেশ্যে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে নাজিরহাট হাইওয়ে থানার এসআই সাহেদুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় […]