‘শুভ্রতার স্পর্শে লালিত স্বপ্ন, বিকশিত হোক সত্যের ছোঁয়ায়; এই স্লোগানে দক্ষিণ চট্টগ্রামের সাড়া জাগানো সর্ববৃহৎ বৃত্তি প্রকল্প প্রতিধ্বনি বৃত্তি সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে লোহাগাড়া মাশাবি রেস্টুরেন্ট মিলনায়তনে এই বৃত্তি সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়। বৃত্তি প্রকল্পের পরিচালক আসিফুল্লাহ মো. আরমানের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ আশরাফ আলী। উদ্বোধক ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাহাদাতবরণকারী শহীদ ইশমামের বড় ভাই মো. মুহিব। ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ড. আতিয়ার রহমান। প্রধান বক্তা […]