নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশের লাভ কতটুকু হবে তা নির্ণয়ের পর রামগড় স্থলবন্দর চালুর সিদ্ধান্ত নেওয়া হবে। রবিবার (১২ জানুয়ারি) খাগড়াছড়ির রামগড় স্থলবন্দরের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। নৌপরিবহন উপদেষ্টা বলেন, রামগড় স্থলবন্দর চালুর বিষয়ে ২-৩ দিনের মধ্যে কমিটি গঠন করা হবে। তারা রামগড় পরিদর্শন, পর্যবেক্ষণে এসে পুঙ্খানুপুঙ্খভাবে লাভ-ক্ষতি খতিয়ে দেখবে। বিশেষ করে এই বন্দর চালু হলে বাংলাদেশ থেকে রপ্তানি হবে কীনা, […]