কক্সবাজার শহরের আইবিপি মাঠ সংলগ্ন পৌরসভার মূল্যবান জায়গা রাতারাতি দখল করে একটি অসাধু চক্র আধা-পাকা দোকানঘর নির্মাণ করেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দখলকৃত জায়গায় রাতারাতি দোকানঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে। উচ্ছেদ এড়াতে এবং দখলবাজি আড়াল করতে কৌশলে সেখানে বিএনপির নির্বাচনী কার্যালয়ের সাইনবোর্ড ও ধানের শীষের পোস্টার ব্যবহার করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ঘোনাপাড়ার কায়সার, মেজবাহ ও দিদারের নেতৃত্বে এই দখলবাজি চলছে। তবে বিষয়টি নিয়ে কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের বিএনপির প্রার্থী লুৎফুর রহমান কাজল বিস্ময় প্রকাশ করেছেন। তিনি জানান, ওই […]