কক্সবাজারের মাতারবাড়ীতে তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জমি অধিগ্রহণের সময় ২০ কোটি টাকা আত্মসাতের মামলায় সাবেক জেলা প্রশাসক রুহুল আমিন, সাবেক জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদার পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। কক্সবাজারের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মুন্সী আব্দুল মজিদ গত ২৩ জানুয়ারি এই আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, দুর্নীতি দমন কমিশন (দুদক) এর দাখিল করা প্রতিবেদনের ভিত্তিতে আদালত এই আদেশ দিয়েছেন। অন্য আসামিরা হলেন-কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী মোস্তাক আহমদ চৌধুরী, জেলা […]