নির্বাচনী জনসভায় অংশ নিতে প্রথমবারের মতো কক্সবাজারের মহেশখালীতে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় মহেশখালীর নতুনবাজার প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। জামায়াত আমিরের এই আগমনকে কেন্দ্র করে মহেশখালীতে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে। মাঠের চারপাশ ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে এবং সকাল ১০টা থেকেই সমর্থকরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন। উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি আব্দু রহিম জানিয়েছেন, ডা. শফিকুর রহমান […]