চট্টগ্রামের সাতকানিয়ায় রেললাইনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে উপজেলার কক্সবাজার-চট্টগ্রাম রেললাইনের কেঁওচিয়া তেমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক স্বরূপ ভট্টাচার্য্য (২৫) রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের মৃত হীরণ ভট্টাচার্য্যের ছেলে। জানাযায়,গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টায় সাতকানিয়া উপজেলার কক্সবাজার-চট্টগ্রাম রেল সড়কের নয়াখালের মুখ এলাকায় একজন লোক ট্রেনে কাটা পড়ে মারা যায়। ট্রেনটি রাত ৮টার সময় কক্সবাজার থেকে চট্টগ্রামে আসার সময় ট্রেনে কাটা পড়ছে বলে এলাকাবাসী ধারণা করছেন। ঘটনাটি বৃহস্পতিবার রাতে ঘটলেও […]