ব্যবসার বকেয়া পাওনা টাকা নিতে গত বছরের ৩ অক্টোবর সকাল আটটায় জঙ্গল সলিমপুর এলাকায় গিয়েছিলেন রিপন। পরে আর ফিরে আসেনি। রিপনের স্ত্রীর দাবি-তার স্বামীকে অপহরণ করে হত্যার করার পর লাশ গুম করা হয়েছে। তিনমাসেও খোঁজ মেলেনি ‘অপহৃত’ রিপনের এ ঘটনায় আদালতের নির্দেশে সীতাকুণ্ড থানায় ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তবে রিপনকে উদ্ধার কিংবা মামলার আসামি গ্রেপ্তার কোনটি করতে পারেনি সীতাকুণ্ড থানা পুলিশ। মামলায় প্রধান আসামি জঙ্গল সলিমপুরের আলোচিত ‘ইয়াছিন’ মামলার তদন্ত কর্মকর্তা সীতাকুণ্ড থানার এসআই আমিনুল ইসলাম জানান, […]