কক্সবাজার শহরের ২ নম্বর ওয়ার্ডের উত্তর নুনিয়ারছড়া এলাকার অর্ধশতাধিক পরিবার উচ্ছেদ আতঙ্কে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। শত বছরের বসতি উচ্ছেদের শঙ্কায় বুধবার (১৮ মার্চ) তারা এই কর্মসূচি পালন করেন। আন্দোলনকারীরা জানান, সাগরে মাছ আহরণ ও মাছের ব্যবসায় নিযুক্ত এই মানুষগুলোকে পুনর্বাসন না করেই জনবহুল এলাকাকে ‘খাস জমি’ দেখিয়ে কোস্ট গার্ডকে জমি বন্দোবস্ত দেওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা বাপ-দাদার ভিটায় বসবাসের অনুমতি দিয়ে কোস্ট গার্ডকে অন্যত্র জমি বরাদ্দের দাবি জানান। তারা বলেন, “আমরা আমাদের জমিতেই থাকতে চাই। […]