রাঙামাটির কাপ্তাই উপজেলা ৩ নম্বর চিৎমরম ইউনিয়নের ৭ নং ওয়ার্ড দুর্গম চাকুয়াপাড়ায় বন্যহাতির আক্রমণে মংখ্যাইচিং মারমা প্রকাশ মাস্টার (৬০) নামে একজন নিহত হয়েছেন । তিনি একই ইউনিয়নের চিৎমরম বড় পাড়ার মৃত সাথোয়াই প্রু মারমার ছেলে বলে জানান চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী। ইউপি চেয়ারম্যান আরো জানান, রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৭টায় চাকুয়াপাড়া এলাকায় তিনি বন্য হাতির মুখোমুখি হলে হাতি শুঁড় দিয়ে আঘাত করায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম সাকের (ওসি) জানান, ঘটনাস্থল অনেক […]