কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে সিনেমা কায়দায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হল শফি ডাকাতকে। খুন, ডাকাতি, অস্ত্রসহ ২১টি মামলার পলাতক এই শীর্ষ সন্ত্রাসীর কাছ থেকে মিলল মিনি আর্মারির মতো অস্ত্রভাণ্ডার—গ্রেনেড, মাইন, আগ্নেয়াস্ত্র, গুলি এবং মাদক। সোমবার গভীর রাতে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প–২৬–এর পাশের হাজীর প্রজেক্ট পাহাড়ে এই অভিযান চালায় র্যাব–১৫। উপস্থিতি টের পেয়ে শফির সহযোগীরা র্যাবকে লক্ষ্য করে ৪–৫ রাউন্ড গুলি ছোড়ে। পাল্টা গুলিতে র্যাবও আত্মরক্ষা করে। অবশেষে ধাওয়া করে ধরা হয় শফিকে। র্যাব সূত্রে খবর, গ্রেপ্তার শফি ডাকাত (২৮) […]