চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গাছের ডাল পড়ে মো. সাইফুল ইসলাম (৩২) নামে এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। নিহত সাইফুল রাঙ্গুনিয়া পৌরসভার দক্ষিন ঘাটচেক ৪ নং ওয়ার্ড এলাকার মো. ইউসুফের ছেলে। পেশায় তিনি সিএনজি গ্যারেজের মালিক। রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ঘাটচেক এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, রাঙ্গুনিয়া পৌরসভার ইছাখালী আপন ক্লাবের সামনে থেতে লক্ষিরগেইট দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে কাটা গাছের ডাল মাথায় পড়ে গুরুতর আহত হয়ে মৃত্যু বরণ করেন বাইক আরোহী। আহতকে উদ্ধার করে উপজেলা […]