টেকনাফ সীমান্তের ওপারে রাখাইনে রাতে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে কাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটছে সেটা স্পষ্ট করে জানা যায়নি। ওপারে গোলাগুলির ঘটনায় আতঙ্ক বিরাজ করছে এপারের বাসিন্দাদের মাঝে। শুক্রবার (২২ আগস্ট) রাত ১০ থেকে ১১টা পর্যন্ত থেমে থেমে টেকনাফের হোয়াইক্যং সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইনে গোলাগুলির এ ঘটনা ঘটে। হোয়াইক্যংয়ের স্থানীয় জেলে নুরুল আলম বলেন, শুক্রবার রাতে আমাদের গ্রামের ওপারে রাখাইনে হঠাৎ গোলাগুলি শুরু হলে এপারে বিকট শব্দ ভেসে আসে। থেমে থেমে টানা এক ঘণ্টার মতো শব্দ শোনা যায়। নতুন […]