চট্টগ্রামের ফটিকছড়িতে অস্ত্র উদ্ধারের ঘটনায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। দুই মামলায় ৭ জনকে আসামি করা হয়েছে। অস্ত্র আইনে দায়ের করা মামলায় আসামি করা হয়েছে দুইজনকে। তারা হলেন- ইকবাল হোসেন প্রকাশ শাকিল ও তার মা রহিমা বেগম। এছাড়া বাংলাদেশ পেনাল কোডের ২৪ ধারায় সরকারি কর্তব্য কাজে বাধা প্রদানের অভিযোগে দায়ের করা আরেকটি মামলায় আসামি করা হয়েছে পাঁচজনকে। এ মামলার আসামিদের মধ্যে শাকিল ও তার মা রহিমা বেগম ছাড়াও রয়েছেন মো. আক্কাস, মহিউদ্দিন ও মো. হাবিব। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত […]